- নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবেশী এক নারীকে মারধরের মামলায় আলোচিত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাগরপুর-সখিপুর আমলি আদালতের বিচারক নওরিন করিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ।
জানা যায়, মারধরের শিকার জেসমিন আক্তার (৩৫) ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা ও অপর প্রতিবেশী রুবেলর (৩৫) বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখঃ গেল ২ মার্চ প্রতিবেশী এক নারীকে মারধর করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। এক সহযোগীকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
