বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে বস্ত্র বিতরণ

কালিহাতীতে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে বস্ত্র বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পিচুটিয়া গ্রামে খিলদা বাজার হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী ছবি পালের পৃষ্টপোষকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হত দরিদ্র মায়েদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

৯ অক্টোবর (বুধবার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২২৫ জন দরিদ্র মায়ের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি স্বর্গীয় মনমোহন সেবাশ্রম মন্দির ও বাবা রাম গোপাল ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব গনেশ চন্দ্র সরকারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রী শ্যামল চন্দ্র সাহা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ন সচিব সুনীল চন্দ্র পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক রনজিত কুমার দাস, ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সেন, কোষাধ্যক্ষ গৌতম ঘোষ, যোগাযোগ বিষযক সম্পাদক সৌরভ সাহা, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র সাহা, কার্যকরী সদস্য নারায়ন চন্দ্র পোদ্দার, রতন চন্দ্র নাথ, নকুল চন্দ্র সুত্রধর, কালি কৃষ্ণ পাল, নিরঞ্জন সুত্রধর প্রমূখ।

উপস্থিতি বক্তারা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভাপতি নিহার রঞ্জন দাস বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের হতদরিদ্র ও আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। শারদীয় দুর্গোৎসবের এই বিশেষ সময়ে মায়েদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এই ধরনের সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাব, যাতে সমাজের দুর্বল মানুষদের পাশে থাকতে পারি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular