সখীপুর মাঠ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আমন ধানের উন্নতজাত বিনাধান ২৬ এবং ব্রি ধান ১০৩ জাতের ধান রোপনে মাঠ পর্যায়ে অধিক প্রচার ও প্রসারের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার প্রতিমাবংকী গ্রামের কৃষক-কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পিএসও ড. মোহাম্মদ আসাদউল্লাহ, এএসও আমেনা বেগম, সখীপুর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল কুদ্দুছ ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলুসহ শতাধিক কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর