Homeআন্তর্জাতিকমার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর টেক্সাস ইউনিট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় বলেছে, টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি যুদ্ধবিমান আজ বৃহস্পতিবার মিশিগানের ট্রাভার্সি শহরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সিরিজের।

বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ার আগেই ইজেকশনের মাধ্যমে পাইলট বের হয়ে গিয়েছিলেন। বিধ্বস্ত হয়ে শহরের যে জায়গায় বিমানটি পড়েছে, সেখান থেকেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য আসেনি।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তা জানতে শিগগিরই তদন্ত শুরু হবে বলেও জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

সূত্র : এএফপি

RELATED ARTICLES

Most Popular