নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে তন্বী (২১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ী উত্তর-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তন্বী ওই গ্রামের প্রবাসী পারভেজ (২৬)-এর স্ত্রী এবং মানিক মিয়ার মেয়ে। তাদের ১৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
খবর পেয়ে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তন্বীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
