Homeআন্তর্জাতিকফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: জাতিসংঘে চীন

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: জাতিসংঘে চীন

ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে চীন বলেছে, ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। খবর আনাদোলু এজেন্সির

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেন হান ঝেং। তিনি বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

ফিলিস্তিন সংকটের বিষয়ে হান পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানান। এ ক্ষেত্রে ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’, এই নীতির সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলেন তিনি।

একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জাতিসংঘের কাঠামো ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার ওপর জোর দেন তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

পূর্ববর্তী খবর:
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় এসে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণের পর মারধর করে পালিয়ে যান অভিযুক্ত প্রেমিক রাজীব আহমেদ (২০)। পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করলেও অভিযুক্ত রাজীব এখনো পলাতক রয়েছেন। অভিযুক্ত রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে শনিবার ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করেন দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য সদস্যরা। পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ইমোতে পরিচয়ের সূত্র ধরে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীব তার খালাতো বোনের বিয়ের দাওয়াতের কথা বলে কিশোরীকে ঢাকা থেকে কুমিল্লায় আসার আমন্ত্রণ জানান। রাত ৯টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীব তাকে গ্রহণ করেন। পরবর্তীতে দুজন একসঙ্গে একটি হোটেলে খাবার খান। রাত ১টার দিকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার অজুহাতে কিশোরীকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যান রাজীব। অভিযোগ অনুযায়ী, সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে ভোর ৩টা পর্যন্ত কিশোরীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর তাকে আহত অবস্থায় ফেলে রেখে রাজীব চম্পট দেন। দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে ১৩ বছরের কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। উদ্ধারকৃত কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রাজীবের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পরবর্তী খবর
RELATED ARTICLES

Most Popular