বুধবার, জুলাই ১, ২০২৬
Homeশিক্ষাপ্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সূচি : ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা : ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা নেওয়া হবে।

চিবালয়ে বুধবার (২৫ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, অন্যবার সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হলেও এবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে।

“পরীক্ষার সময় আগের মত আড়াই ঘণ্টাই থাকছে।”

রবীন্দ্রনাথ জানান, পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

এ বছর নিজ নিজ উপজেলায় পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হবে। আগে এক উপজেলার খাতা অন্য উপজেলার শিক্ষক দিয়ে মূল্যায়ন করা হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সদস্যসচিব থাকবেন। কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।

ই পরীক্ষাসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির ও অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ বিভিন্ন দপ্তর প্রধানরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular