মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, উচ্ছেদ ২০ অবৈধ দোকান-স্থাপনা

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জহিরুল আলম। এ সময় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, পৌরসভার সচিব শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ১৫ থেকে ২০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর