‘আগামীকালের ম্যাচে চাপে থাকবে ওয়েস্ট ইন্ডিজ’-তামিম ইকবাল

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজদের ১২ রানে হারিয়েছে বাংলাদেশ। এরই ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা।

আগামীকাল (সোমবার) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। আর সেই ম্যাচে চাপে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এমনটিই মনে করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

তার মতে, এই মুহূর্তে চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ।
তিনি বলেন, ‘অবশ্যই তারা চাপে আছে।

ওয়ানডে সিরিজ যেভাবে শেষ হয়েছে সেইভাবে আমরা প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারিনি। কিন্তু আমরা জানতাম আমাদের পক্ষে ভালোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা আজ ঘুরে দাঁড়িয়েছি।’

তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে তারা বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের একটি। তবে আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা যেকোনো দলকেই হারাতে পারব। ম্যাচটি জয়ের পর আমাদের সেই আত্মবিশ্বাস বেড়ে গেছে।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর