নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিএসটিএস) উদ্যোগে ‘সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, শিক্ষাবিদ খোরশেদ আলম, ডিএসটিএসের সাধারণ সম্পাদক আল সাকিবসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডিএসটিএসের সভাপতি ডিএম রাফি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
