Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস উদ্ধার, পালিয়ে গেল চালক

টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস উদ্ধার, পালিয়ে গেল চালক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে থেকে ৩১ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা চালকসহ সংশ্লিষ্টরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপবানী সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়।

পরে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES

Most Popular