নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধ দমনে জেলার বিভিন্ন থানা ও ইউনিটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ২৫৯ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা ও ২ দশমিক ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
