Homeআন্তর্জাতিকঅচিরেই পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে : বাণিজ্যমন্ত্রী

অচিরেই পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে : বাণিজ্যমন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পিঁয়াজের দাম মনিটরিং জোরদার করা হচ্ছে। পিঁয়াজ আমদানিতে ৫ শতাংশ ট্যাক্স কমানো হচ্ছে। এছাড়াও আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পিঁয়াজ আমদানি করব। ফলে অচিরেই পিয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।

আজ বৃহস্পতিবার  (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় তিনি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেন।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন, বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখবে আমদানির কী অবস্থা। একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পিঁয়াজ বিক্রি শুরু করবে।

RELATED ARTICLES

Most Popular