Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঅটোরিকশা চাপায় টাঙ্গাইলে শিশুর মৃত্যু

অটোরিকশা চাপায় টাঙ্গাইলে শিশুর মৃত্যু

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা চাপায় আসোয়াদ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল-ভূয়াপুর সড়কে পাঁচটিকরী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পাঁচটিকরী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আছয়োদ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্র। সে রাস্তা সংলগ্ন দোকান থেকে বাড়ি ফিরছিল। রাস্তা পাড় হওয়ার সময় ঘাটাইল থেকে ভূয়াপুরগামী অটোরিক্সাটি তাকে চাপা দেয়।

পরে তাকে দ্রুত ভূয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

RELATED ARTICLES

Most Popular