বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeবিনোদনঅবশেষে নতুন ঠিকানায় অপু বিশ্বাস

অবশেষে নতুন ঠিকানায় অপু বিশ্বাস

ঢাকার নিকেতনের ফ্ল্যাটটি ছেড়ে দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। এবার তাকে পাওয়া যাবে নতুন ঠিকানায়। রাজধানীর বসুন্ধরার আবাসিক ফ্ল্যাট হবে অপুর নতুন ঠিকানা।

এই ফ্ল্যাট নিয়ে শুরু হয়েছে নানা রকম কানাঘুষা। অনেকেই বলছেন আব্রামের বাবা নায়ক শাকিব খান অপুকে এই বাড়ি কিনে দিয়েছেন। এ নিয়ে অপু খোলামেলা কিছু জানাননি। বলেছেন,‘আমার এ নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন। এটা কিন্তু একবারে টাকা পরিশোধ করে ক্রয় করিনি। অনেক আগে থেকেই এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছিলাম।

ঢাকাই ছবির একসময়ের তুমুল ব্যস্ত এ নায়িকার হাতে চলচ্চিত্রের ব্যস্ততা তেমন একটা নেই। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। দেশের বাইরেও স্টেজ শো করতে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি একটি ফ্যাশন হাউজের দূর্গা পূজার ফটোশুটেও অংশ নিয়েছেন।

অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে।

কলকাতায় ‘শর্টকাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন। এত তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে। এ ছাড়াও রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে সাইমন সাদিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular