অনলাইন ডেস্ক, টাঙ্গাইল: বরগুনার আলোচিত মো. শাহনেওয়াজ রিফাত শরীফ (২৬) হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। এরই মধ্যে সাদা পোশাকে আদালতে উপস্থিত হয়েছেন এ মামলার অন্যতম আসামি ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। এরই মধ্যে বাবার সাথে আদালতে এসেছেন মিন্নি।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আদালতে আসার আগে মিন্নি মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছেন। মিন্নি আমার মেয়ে, আমি যেমন এখন শক্ত আছি, আমার মেয়েও তেমনই আত্মবিশ্বাসী। রায় যাই হোক, আমরা কোনোভাবে বিচলিত নই।’
মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, ‘আমিও বিশ্বাস করি, যদি আদালতে কারো হস্তক্ষেপ না থাকে, তাহলে আমার মেয়ে খালাস পাবে। আর যদি কোনো প্রভাব থাকে, তাহলে তাঁকে কোনোভাবে ফাঁসানো হতে পারে। তবে আমি এতটুকুও বিচলিত নই। কারণ, বাংলার জমিনে আদালত একটা না। অবশ্যই আমি কোনো না কোনো আদালতে ন্যায়বিচার পাব।’
এ মামলায় মোট ৭৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন বরগুনার সরকারি কৌঁসুলি (পিপি) ভুবন চন্দ্র হালদার। সঙ্গে ছিলেন প্যানেলভুক্ত আইনজীবী এ এম মুজিবুল হক কিসলু ও মোস্তাফিজুর রহমান বাবুল। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, মো. শাহজাহান মিয়া, হুমায়ুন কবীর, অলি উল্ল্যাহ সবুজ ও আবদুর রহমান নান্টু।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।