Homeজাতীয়কাদের সিদ্দিকীর সাথে মির্জা ফখরুলের সাক্ষাত

কাদের সিদ্দিকীর সাথে মির্জা ফখরুলের সাক্ষাত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় রাত নয়টা থেকে প্রায় একঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী দুই নেতার বৈঠকের কথা জানান। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব এসেছিলেন। বৈঠকের বিষয়ে বুধবার দুপুর ১২ টায় আমাদের পার্টির অফিসে সংবাদ সম্মেলন করে জানাবেন কাদের সিদ্দিকী।’
বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের একাধিক সূত্র জানায়, কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন। এরআগে তিনি গত সপ্তাহে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ফ্রন্টের সাত দফার কিছু-কিছু দফায় তার সমর্থন আছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular