Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতী পৌর নির্বাচন: আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মনিরের মোটরসাইকেল শোডাউন

কালিহাতী পৌর নির্বাচন: আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মনিরের মোটরসাইকেল শোডাউন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি:- আসন্ন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির মোটরসাইকেল শোডাউন করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মোটরসাইকেল শোডাউনটি নিজ বাসার সামনে থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় তার নিজ বাসার সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শোডাউনকালে মনিরের সাথে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুম, পৌর শ্রমিকলীগের সভাপতি রাজ্জাক, পৌর যুবলীগের সদস্য সচিব আরিফুজ্জামান রতন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম বাবু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলা ম জাহিদ, পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এল হৃদয়, পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি রাজন প্রমূখ।

RELATED ARTICLES

Most Popular