সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে “কেন্দ্রীয় সাধুসংঘ” অনলাইন টিভি চ্যানেল উদ্বোধন

কালিহাতীতে “কেন্দ্রীয় সাধুসংঘ” অনলাইন টিভি চ্যানেল উদ্বোধন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: “সত্য বল সু-পথে চল, ওরে আমার মন” লালন সাঁইজির ভাবধারায় টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ টিভি অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল শুভ উদ্বোধন করা হয়েছে।

৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সাধুসংঘের আহবায়ক হরিমোহন পালের সভাপতিত্বে অনলাইন ভিত্তিক ইউটিউব টিভি চ্যানেলটির উদ্বোধন করেন, গাজীপুর জেলার লোহাগাছি “সাধুর বাজার”র প্রতিষ্ঠাতা ফকির খালেক সাঁই। স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ, স্থানীয় বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক বাবলু সাহা।

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধু সংঘের পৃষ্ঠপোষক ও কৃষিবিদ আলহাজ মীর মিজানুর রহমান, সাধু সংঘের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা প্রমূখ।

অনুষ্ঠানে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পীর, মাশায়েখ, সাধু, গোঁসাই, পাগল, বাউল ও লালন সাঁইজির ভক্তানুরাগিরা। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দরা লালন সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কেন্দ্রীয় সাধু সংঘের সাধু ডা: আব্দুল মজিদ ও সদস্য সচিব রেজাউল করিম তালুকদার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular