রবিবার, মে ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরখালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইল বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইল বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : ভারতের সাথে দেশবিরোধী চুক্তি ও বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

রোববার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শান্তি কুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয় পরে শান্তি কুঞ্জ মোড়ে পথসভার আয়োজন করে নেতা কর্মীরা।

পথসভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্না, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদল, মহিলাদল ও কুষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular