বুধবার, জুন ২৪, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে সহকারী কমিশনারসহ চারজন আক্রান্ত

গাজীপুরে সহকারী কমিশনারসহ চারজন আক্রান্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার, দুই সদস্য ও থানার কর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার পুলিশের ওই কর্মকর্তাসহ চারজনের করোনাভাইরাস পজেটিভ ফল আসে বলে জানান জিএমপি’র গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, গত ১৩ এপ্রিল গাছা থানায় কর্মরত এক এসআই’র করোনাভাইরাস পজেটিভ আসে।

“এরপরআমিসহ আরো ১৫ পুলিশ সদস্য হোম কোয়ারেন্টিনে থাকি।”

বুধবার গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি)সহ থানার ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার বিকালে এসিসহ চারজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে বলে জানান তিনি।

“অন্যরা হলেন আমার গাড়ি চালক, বডিগার্ড ও থানার সরকারি বাবুর্চি। তারা সবাই এখন আইসোলেশনে রয়েছে।”

গাজীপুর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলামও ওই তথ্য নিশ্চিত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular