মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুর-ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

গোপালপুর-ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

সাইফুল ইসলাম/ফরমান শেখ: ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুরেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে গোপালপুর ও ভূঞাপুর পৃথকভাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালপুর: এ সময় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, গোপালপুর প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

ভূঞাপুর: এদিকে, বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর-মিনি, থানা তদন্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি নার্গিস আক্তার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular