মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে: প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত প্রতিরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের জন্য আহার্যের ব্যাবস্থা করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ।
গতকাল বুধবার (১৩ মে) দুপুরে হাটহাজারী উপজেলার গুমাণমর্দ্দন ইউনিয়ন এলাকায় করোনা ভাইরাসে অবরোদ্ধ নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া অসহায় মানুষের ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা ও ওসি (অপারেশন) তৌহিদুল করিম। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি চিড়া, সয়াবিন তেল ও ১ কেজি চিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন গুমাণমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব আবু তৈয়ব, প্যানেল চেয়ারম্যান সৈয়দ জাহেদ সহ প্রত্যক ওয়ার্ডের সদস্য বৃন্দ।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সরকারের নির্দেশনা নেনে বাসায় অবস্থান করার অনুরোধ জানান।
