মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeদেশের খবরচট্রগ্রামের পর এবার পাবনায় শোলার মিলে ভয়াবহ আগুন

চট্রগ্রামের পর এবার পাবনায় শোলার মিলে ভয়াবহ আগুন

  • অনলাইন থেকে: চট্টগ্রামের সীতাকুণ্ডতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের পর এবার পাবনায় বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর মাদ্রাসার পাশে কিউলিন ইন্ডাস্ট্রিতে (শোলার মিল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জুন) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রাত ৯টার দিকে কিউলিন ইন্ডাস্ট্রিতে আগুনের সুত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কিউলিন ইন্ডাস্ট্রিতে মূলত শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই করে কার্বন উৎপাদন করা হয় এবং তা বিদেশে রপ্তানি করা হয়।

প্রসঙ্গত, শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডতে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular