বুধবার, জুলাই ১, ২০২৬
Homeদেশের খবরচিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, অপর শিশু অসুস্থ

চিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, অপর শিশু অসুস্থ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় দুই শিশু চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর শিশুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সনিয়া (সাড়ে ৩) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকার দুলালের মেয়ে। আর অসুস্থ কথামনি (সাড়ে ৩) একই থানা এলাকার সফিকুল ইসলামের মেয়ে। সনিয়া ও কথামনি সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

ওসি আবু সিদ্দিক জানান, উভয়ের পরিবার কোনবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ভাড়া থাকেন। সকালে বাড়ির লেকজন যার যার কর্মস্থলে চলে যান। এ দিকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তারা সনিয়ার নানীর রুমে টিফিন ক্যারিয়ারে রাখা ইদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে।

পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সনিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ কথামনিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular