সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরজেলা আওয়ামীলীগের সাথে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাৎ

জেলা আওয়ামীলীগের সাথে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাৎ

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনার জন্য আজ সৌজন্য সাক্ষাৎ করেছে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ।

বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ এই সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের  সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নাজমুল হক তপন। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন খালিদ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।

এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল , পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম খান সহ অন্যান্যরা।

সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সাথে গণমাধ্যমের কথা হয়।

তিনি বলেন – আমরা আজ জেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক জননেতা মোঃ ফজলুর রহমান খান ফারুক ভাইয়ের সাথে আগামী জেলা পরিষদ নির্বাচনসহ নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান অবস্থার বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি আমাদের সাংগঠনিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।এজন্য আমি নাগরপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular