টাঙ্গাইল জেলায় ৬ এপ্রিল পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি – সিভিল সার্জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় ৬ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইল জেলায় কোন লোক প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রামিত হয়নি। গত আড়াই মাসে বিদেশ ফেরত লোকের সংখ্যা ৫৪৪৬ জন,হোম কোয়ারান্টাইন ছিল ১৭৮৩ জন,ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬৮৮ জন,বর্তমানে হোম কোয়ারান্টাইন আছে ৯৫ জন।কোন খবর পাওয়া যায়নি ৩৬৬৫ জন বিদেশ ফেরত প্রভাসীর।

বর্তমানে আইসোলেশন বেড আছে মধুপুরে ২ জন,ধনবাড়িতে ১ জন এবং কালিহাতী ১ জনকে ছাড়াপএ দেওয়া হয়েছে ।ইতিমধ্যেই ৫০ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে তাদের কারো মধ্যে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন টাঙ্গাইল সদর হাসপাতালে ৫৫ টি,এবং ১১ টি উপজেলায় মোট ১১০ টি আইসোলেশন আসনের ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য কর্মীদের চিকিৎসার জন্য পিপিই হস্তান্তর করা হয়েছে এবং সরকারি এ্যাম্বলেন্সের সবর্দা ব্যবস্থা রাখা হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরের বাইরে না যাওয়ার জন্য বলেছেন।পরিশেষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর