রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল শহরে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল শহরে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত করতে পৌরসভার উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন ও মৌসুমী নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড, ক্যাপসুল মার্কেট, পাঁচ ও ছয় আনী বাজার এবং মেইন রোডসহ অলি-গলির দুই শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় পৌরসভার কাউন্সিলর ওবায়দুল করিম হুমায়ন, বাজার পরিদর্শক আনন্দ চক্রবর্তী, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, কোষাধ্যক্ষ আমিনুর রহমানসহ র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular