শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম করোনায় আক্রান্ত

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম করোনায় আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে প্রদত্ত নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

রাতেই এই সাংসদকে টাঙ্গাইল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে।

এমপির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, জ্বর ঠান্ডা ও সাথে শ্বাসকষ্ট থাকায় গত ১৪ জুলাই মঙ্গলবার তিনি করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে আসা নমুনার প্রতিবেদনে সাংসদের করোনা পজেটিভ পাওয়া যায়।রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular