রবিবার, এপ্রিল ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে শান্তা আক্তার (১৯) নামে এক অন্তঃসত্ত্বা নারী ও জিয়াউর রহমান (৪৪) নামে আরেক রং মিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

বুধবার (২২ মে) সকালে ও দুপুরে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রাম ও দেওপাড়া ইউনিয়নের চৌরাশা এলাকা থেকে মরদেহ দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানা যায়, বুধবার ভোর ৫ টায় উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের জিয়াউর রহমান নামে এক রং মিস্ত্রি রান্নাঘরের ধন্নার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। গত এক সপ্তাহ আগেও তিনি বিষ খেয়ে ছিলেন। পরে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। কিছুদিন যাবৎ তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

অপরদিকে, দুপুরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৌরাশা এলাকায় থেকে শান্তা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শান্তা উপজেলার নিয়ামতপুর গ্রামের সাত্তার পাঠানের মেয়ে ও দেওপাড়া ইউনিয়নের চৌরাশা এলাকার অটো চালক মামুনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টায় গৃহবধূ শান্তা আক্তার বাপের বাড়িতে যেতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। মামুন তার স্ত্রীকে পরদিন নিয়ে যাবে বলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যান।

এরপর প্রতিবেশী এক মহিলা দুপুরে ওই বাড়িতে যান। শান্তাকে না দেখে ডাক-চিৎকার করলে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন নাকি হত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন জিয়াউর রহমানের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular