সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান তোফায়েল’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান তোফায়েল’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের উপর হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে ঘারিন্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল পৌরউদ্যান থেকে বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

এসময় বিক্ষোভ মিছিলে ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মন্ডল, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নিলু, হাবিবুর রহমান, আফরোজা নিপুন, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়মন মন্ডলসহ ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার (৯ মার্চ) রাত ১২ টার দিকে প্রাইভেটকার যোগে তার বাড়ির দিকে ফিরছিলেন। সাথে তিন মোটরসাইকেলে ৬ জন তার অনুসারিরা ছিলো। ধরাট এলাকায় পৌছলে পূর্ব পরিকল্পনা অনুযায়ি বিলঘারিন্দা এলাকার ২৫-৩০ জনের মতো এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা চালায়। এসময় ভাংচুর ও কুপিয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। এতে আরো তিনটি মোটরসাইকেল ভাংজুর করে। মোটর সাইকেলে থাকা ছয়জন ছেলেকে এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করছে। তাদের আত্মচিকৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular