Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে এক ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশিকপুর বাইপাস এলাকা থেকে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের মৃত রজব আলীর ছেলে। আজ সোমবার দুপুরে এই লাশ উদ্ধার করে পুলিশ ।

টাঙ্গাইল মডেল থানার এএসআই মো: মেহেদী হাসান জানান, কন্টোল রুম থেকে মহাসড়কে এক ব্যক্তি পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছালে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পাই।

পরে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তার পাশদিয়ে হেটে যাওয়ার সময় কোন গাড়ির বাড়ি লেগে তার মৃত্যু হতে পারে ।

RELATED ARTICLES

Most Popular