রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে একসঙ্গে ফিরছিলেন বাসায়, গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর

টাঙ্গাইলে একসঙ্গে ফিরছিলেন বাসায়, গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপু‌রে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে শিউলি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শরিফুল ইসলা‌ম আহত হয়েছেন। তিনি মির্জাপুর কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি রয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

নিহত শিউলি আক্তারের বাড়ী চাঁদপুর। তিনি মির্জাপু‌রের স্কয়ার ফার্মা‌সিউটিক‌্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাক্টশন বিভা‌গের সহকা‌রী টিম লিডার এবং আহত তার স্বামী শ‌রিফুল একই কোম্পানীর ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গে কর্মরত ছিলেন।

মির্জাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রা‌তে তারা কর্মস্থল থে‌কে মোটরসাইকেল‌যো‌গে বাসায় যা‌চ্ছি‌লেন। সড়কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে পৌঁছলে অজ্ঞাত প‌রিবহন মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি মারা যায়। এতে গুরুত্বর আহত হয় তার স্বামী। পরে তা‌কে উদ্ধার ক‌রে মির্জাপুর কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular