নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ১২ টি উপজেলায় এ বছর ১২৮টি কেন্দ্রে ৫০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষায় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীরা কঠোরভাবে তৎপর রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের পরীক্ষা শুরুর পর সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গণি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গণি শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় ৫০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থীর নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে।
এসময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন ও প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তার সঙ্গে ছিলেন।
