Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরটাঙ্গাইলে খাদ্য দিবস নিয়ে এ কি কাণ্ড!

টাঙ্গাইলে খাদ্য দিবস নিয়ে এ কি কাণ্ড!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে দায়সারাভাবে পালন করা হয়েছে বিশ্ব খাদ্য দিবস। এদিকে দিবসটি পালন করতে গিয়ে করা হয়েছে যা’তা কান্ড।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিবসটি যথাযথ ভাবে পালনের দায়িত্ব অর্পণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। এ লক্ষ্যে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কৃষিসম্প্রসারণ অফিসের সামনের বারান্দা থেকে হাতেগোণা কয়েকজনকে নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাঁচগজ দূরের অডিটোরিয়াম হল রুমের সামনে গিয়ে শেষ করেন তারা।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কয়েকজন কৃষি অফিসের কর্মচারী ও একজন কৃষক লীগের এক নেতার উপস্থিতিতে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন। নির্বাহী অফিসারের বক্তব্যের সময় খাওয়া-দাওয়ায় ব্যস্ত সময় পার করেন আয়োজক কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান জানান, এ প্রোগামটি খাদ্য কর্মকর্তাদের। কিন্তু বিশ্ব খাদ্য দিবস পালনের করার জন্য কৃষি মন্ত্রণালয়ের চিঠিতে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর উদ্যোগে আয়োজন করার কথা বলা হয়। নিরাপদ খাদ্য অধিদপ্তর কোনো বাজেট দেয়নি। যা খরচ করছি সেটি আমাদের কৃষি অফিসের তহবিল থেকে। তবে কত টাকা খরচ করা হয়েছে তা জানতে চাইলে এ বিষয়ে তিনি কোন উত্তর দেননি তিনি। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, কৃষি কর্মকতাকে বলা হয়েছিলো প্রতিটি দপ্তরের কর্মকতা ও জনপ্রতিনিধিদের উপস্থিত রাখতে। তিনি তা মানেননি। এর কারণে চাইলে কৃষি কর্মকর্তা আমাকে জানান সবাইকে জানানো হয়েছে। কেউ উপস্থিত হয়নি। কোন সরকারি অনুষ্ঠানই দায়সারা ভাবে পালনের সুযোগ নেই।

RELATED ARTICLES

Most Popular