বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নার্স

টাঙ্গাইলে চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নার্স

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মোর্শেদার (৫৩) মৃত্যু হয়েছে।

শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান।

ডা. মোখলেছুর রহমান বলেন, চিকিৎসা দিতে গিয়ে ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন টাঙ্গাইল হাসপাতালের নার্স মোর্শেদা। এরপর তার দেখা দেয় হৃদরোগের সমস্যা। এ কারণে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (০১ আগস্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক কন্যাসন্তানের জননী ও টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়ার বাসিন্দা ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular