Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।এঘটনায় আহত হয়েছে অারোও একজন। এঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।তবে চালক পালিয়েছে। রাত সাড়ে ১০টার দিকে এদুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক উপজেলার বিল পালিমা এলাকার গিরেন পালের ছেলে সুবাস পাল (২৫)। নিহতের পরিবার সূত্রে জানাযায়, যমুনা থেকে তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চরভাবলা এলাকায় পৌছালে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকেে চাকা সুবাস পালের উপর দিয়ে গেছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আযূবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী খবর:
পরবর্তী খবর
RELATED ARTICLES

Most Popular