শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ত্রাণ না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

টাঙ্গাইলে ত্রাণ না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষেরা ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে প্রায় দেড় ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি খাদ্য সহায়তা তারা এখনো পাননি। ঘরে খাবার নেই, সন্তানরা না খেয়ে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউ খোঁজ নেননি।

খবর পেয়ে ইউএনও অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। তিনি দ্রুততম সময়ে খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং আরও কেউ বাকি থাকলে তাদের নামের তালিকা করে উপজেলায় পাঠাতে বলা হয়েছে। তাদের ঘরে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular