মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে দুলাভাইয়ের ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা

টাঙ্গাইলে দুলাভাইয়ের ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে শিকার শ্যালিকা বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা।

অভিযুক্ত দুলাভাই জাহিদ হাসান উপজেলার কাকড়াজান ইউনিয়নে ছোটচওনা গ্রামের নবাব আলীর ছেলে। এ খবর প্রকাশের পর থেকেই জাহিদ পলাতক রয়েছে।

স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, প্রায় ১০-১২ বছর আগে ভিকটিমের বড় বোনের সঙ্গে জাহিদের বিয়ে হয়। তাদের পরেই সংসারে দুই সন্তানও রয়েছে। বিয়ের কয়েক বছর শ্যালিকার সঙ্গে জাহিদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে তাকে নিয়মিত ধর্ষণ করতে থাকে। ধর্ষণের কথা কারও কাছে প্রকাশ করলে মেরে ফেলবে বলেও সে হুমকি দেয়।

ওই নারীর বাবা জানান, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে বড় মেয়ের জামাই ছোট মেয়েটার সর্বনাশ করেছে। ঘটনার পর থেকে আমরা অসহায় পড়েছি।

অনেকেই মেয়ের পেটের বাচ্চা মেরে ফেলতে বলছে। এখন হয়ে কি করব বুঝে উঠতে পারছি না। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ওই মেয়ের পক্ষ আমাকে কিছু জানায়নি।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় অভিযোগ পাইনি। ভিকটিম লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular