নিউজ টাঙ্গাইল ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী টাঙ্গাইলের সৈনিকদের ভাতা দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকারের আরসিএল ফান্ড থেকে জীবিত একজন সৈনিক এবং মৃত ১৪ জনের পরিবারকে এ ভাতা প্রদান করা হয়।
সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সশ্রস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে এই ভাতা দেওয়া করা হয়। ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সশ্রস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অবঃ) মোস্তাফিজুর রহমান, এনডিসি মোঃ রোকনুজ্জামান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক আব্দুর রশীদ।
অনুষ্ঠানে সৈনিক আব্দুর রশীদ এবং মৃত্যুবরণকারী ১৪ সৈনিক শামছুর রহমান, আফসার উদ্দিন, রফিকুল হোসেন, কমর উদ্দিন, হায়দার আলী, মোঃ ইউনুস আলী, আবুল হোসেন, ছমির উদ্দিন সরকার, আব্দুস সামাদ খান, কেয়াম উদ্দিন, হামিদুর রহমান, কাজী হাবিবুর রহমান, আব্দুল মোন্নাফ খান ও জসিম উদ্দিন এর প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।
ভাতা গ্রহণ করে ১০৬ বছর বয়সী সৈনিক আব্দুর রশীদ জানান: জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে তারা গর্বিত। ব্রিটিশ সরকার এখন পর্যন্ত প্রতিবছর সন্মানী ভাতা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।