বুধবার, আগস্ট ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নতুন ৪২ জনের নমুনা সংগ্রহ, গ্রাম লকডাউন

টাঙ্গাইলে নতুন ৪২ জনের নমুনা সংগ্রহ, গ্রাম লকডাউন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা এই নমুনা পরীক্ষার পরই তা জানা যাবে। এর আগে টাঙ্গাইলের ৯৬ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া করোনা রোগী শনাক্ত হওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে একটি গ্রাম লকডাউন করে দিয়েছে প্রশাসন।

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, বৃহস্পতিবার নতুন করে ৪২ জনসহ মোট ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৯৬ জনের। তাতে টাঙ্গাইলের মির্জাপুরের একজন স্বাস্থ্যকর্মী ছাড়া আর কারো মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ২৩০ জন।

অন্যদিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামে। তিনি গত ২ এপ্রিল বাড়িতে আসেন। তাদের বাড়িতে ঢাকা থেকে কয়েকজন মেহমান বেড়াতে এসেছিলেন। পরদিন তিনি গ্রামের মসজিদে জুমার নামাজ আদায় করেন। ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি ৭ এপ্রিল বুধবার তার মধ্যে করোনার উপস্থিতির বিষয়টি জানতে পারেন। ইতিমধ্যে গোপালপুরের ওই গোহাত্রা গ্রামটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে স্বেচ্ছা লকডাউনের খবরও পাওয়া যাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular