Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে পৃথকস্থান থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) সদর উপজেলার গালা গ্রামের এক পুকুর থেকে পারুল বেগম (৪০) নামের নারীর মরদেহ ও মধুপুর উপজেলার কামারচালা থেকে ভ্যানচালক চান মিয়ার (৬৭) ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি দুপুরে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল নিশ্চিত করছেন।

পুলিশ জানায়, বেশ কয়েক বছর যাবত পারুল বেগম গালা বাজারসহ আশেপাশে ঘুরাঘুরি করতেন। যার বাসায় পারুল খেতে চায়তো সেই পারুলকে খাবার দিতো সে মানসিক ভারসাম্যহীন ছিলো। তার মিরকি রোগ ছিলো যার ফলে হয়তো সে গালা গ্রামের কবর স্থান সংলগ্ন পুকুরে পরে যাওয়ার ধারণা করা হচ্ছে।

অপরদিকে দুপুরের দিকে মধুপুর উপজেলা কামার চালা এলাকার ব্রীজ থেকে ভ্যানচালক চান মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, সকালে স্থানীয় মহিলা ইউপি সদস্যের সংবাদের ভিত্তিতে একটি পুকুর থেকে পারুল বেগমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, দুপুরে কামারচালা ব্রিজের পশ্চিম পাশে রেলিং থেকে ঝুঁলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরুতহাল করা হচ্ছে। লাশ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। উভয় ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular