শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৫ জুলাই) দুপুরে র‌্যাব-১২ সদস্যরা পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করে। দালাল চক্রের এসব সদস্যরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করে আসছিলো।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাশ জানিয়েছেন, পাসপোর্ট অফিস ও আশপাশ থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে। আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular