রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুকুরে ভাসছিল ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ

টাঙ্গাইলে পুকুরে ভাসছিল ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ এলাকার বাগবাড়ী নামক ‘টি’ পুকুর থেকে ভাসমান অবস্থায় শামছুল হক খান (৫৭) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। শামছুল হক ওই এলাকার মৃত রশিদ খানের ছেলে। সোমবার (২৪ জানুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই হাবিবুর রহমান খান জানান, আমার ভাইয়ের কাছ থেকে নরুল নামে এক লোক ২ লাখ টাকা ধার নিয়ে ছিলো। পাওনা টাকার চাপ দিলে ও দাবি করলে তাকে বিভিন্ন সময় হুমকি দিতো। ধারণা করছি, ওই ব্যক্তিই আমার ভাইকে হত্যা করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর মোশারফ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক নূরুল নামে একজনকে আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular