টাঙ্গাইলে মহিলাদলের উদ্যোগে জিয়া’র ৪১তম শাহাদত বার্ষিকী পালন

নিউজ ডেস্কঃটাঙ্গাইলে জেলা মহিলাদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খানে’র নেতৃত্বে শহরের বিশ^াস বেতকা এলাকায় ময়মনসিংহ রোডে জিয়া’র শাহাদত বার্ষিকী’র আয়োজন করা হয়।

খাদ্য বিতরণের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান।

এ সময় উস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, এজাজুল হক সবুজ, শহর বিএনপি নেতা আলী আহমেদ রোজ প্রমুখ।

এসময় মহিলাদল, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রকিদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের স্মরণে দোয়া করা হয় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্যা কামনা করে বিশেষ দোয়া করেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর