নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল সন্তোষে বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলীর উপর নৃশংস হামলা ও তার পরিবারের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্তোষ বাজারের সামনে বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর আয়োজনে চিহ্নিত রাজাকার মিজানুর রহমানের ভাই ও সন্তানেরা হত্যার উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলীর ওপর নৃশংস হামলা ও তার পরিবারের ওপর নির্যাতনের প্রতিবাদে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলীর ওপর নৃশংস হামলা ও তার পরিবারের ওপর নির্যাতনের ঘটনায় আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই রাজাকারদের কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে। এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটে যাওয়া সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করেন।
প্রসঙ্গত, গেলো ২৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধার নিজ বাসার সামনে পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস হামলা ও তার পরিবারের ওপর নির্যাতন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।