বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে লক্ষীপেচাঁ উদ্ধার

টাঙ্গাইলে লক্ষীপেচাঁ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গর্জনা গ্রাম থেকে সোমবার সকালে আহত অবস্থায় একটি লক্ষীপেচাঁ উদ্ধার করেছেন জাহাঙ্গীর নামের এক যুবক। পরে তিনি পেচাঁটি উপজেলা সদরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে নিয়ে আসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ কামাল হোসেন পেচাঁটি দেখে তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে যান।

কামাল হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তাকে আমার তত্বাবধানে আরো দু’তিনদিন রাখতে বলেছেন। পেচাঁটি একটু সুস্থ্য হলে তাকে ছেড়ে দেওয়া হবে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আ.মান্নান বলেন, পেচাঁটা অত্যন্ত দুর্বল ও তার শরীরের কিছু অংশে ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তবে সুস্থ্য হতে আরো দু’ তিনদিন সময় লাগবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular