বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে সানু-নওশাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সানু-নওশাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে আলোচিত সানু ও নওশাদ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

রোববার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন তারা।

এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানান, গত জুন মাসে টাঙ্গাইল সদর উপজেলার কাঠুয়া জুগনী এলাকায় প্রকাশ্যে সকাল বেলায় সানু ও নওশাদকে খুন করেছে সন্ত্রাসীরা। কিন্তু এখন পর্যন্ত মূল আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সহযোগী আসামী ৪ জনকে গ্রেফতার করলেও তারা এক মাস হাজতে থেকেই জামিনে মুক্ত হয়ে বাদি পক্ষকে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছে অন্যথায় বাদীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রশাসনের এমন নিরব ভূমিকা বিচার প্রত্যাশীদের মনে আশংকা দেখা দিয়েছে। অন্যদিকে বাদী পক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

দ্রুত আসামী গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৬ জুন টাঙ্গাইল সদর উপজেলার কাঠুয়া জুগনী এলাকায় প্রতিবেশী সুজায়েত হোসেন এর ছেলে বাবু এবং রানা দুইজন মিলে সন্ধ্যায় নিহত সানুর বাড়িতে মোটর সাইকেল চাইতে যায়। মোটর সাইকেল না দেয়ায় সানুর স্ত্রীকে মারধর করে দুইভাই। এরই প্রতিবাদে পরদিন সকালে গ্রাম্য সালিশ ডাকে সানু। সকালে সানু ও তার ভাই নওশাদ সেই সালিশে যাওয়ার পথে প্রতিবেশী বাবু ও তার ভাইসহ বেশ কয়েকজন তাদের উপর আক্রমণ করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঘটনাস্থলেই সানু নিহত হয়। আহত নওশাদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে পর দিন নওশাদ মারা যায়।

ঐদিনই নিহতের চাচাতো ভাই শাহজাহান মিয়া বাদী হয়ে বাবুকে প্রধান আসামী করে ১১ জনের নামে মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular