রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী টাঙ্গাইলে পালিত হয়েছে। এই দিনের তিনি ক্যান্সার ও ফুসফুস জনিত সমস্যার কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার বাদ যোহর পুরাতন কোর্ট মসজিদে নামাজের পর টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ করা হয়। মিলাদের পর তোবারক বিতরণ করা হয়।

এতে অংশ নেয় টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সফি, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ আহমেদ ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, আলমগীর হোসেন, মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, যুগ্ম সম্পাদক সামিম চৌধুরী, মির্জা আনোয়ার সাদাত মানিক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, আবুল সিদ্দিক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, একে আজাদ, প্রচার সম্পাদক সৈয়দ জনি আলম, সদস্য নূরুল ইসলাম জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, বাছেদ মিয়াসহ জেলা-উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular