নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠান এ ওয়ান কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। গত ৩ জুন সখীপুর উপজলার ক্রেতা মোস্তফা কামাল নামের একজন প্রোগ্রামার ওই প্রতারণার শিকার হন।
জানা যায়, ৩ জুন রবিবার দুপুরে কম্পিউটার এর একটি মাদারবোর্ড কেনার জন্য টাঙ্গাইলের নিরালা মোড় সংলগ্ন এ ওয়ান কম্পিউটার যান মোস্তফা কামাল নামের একজন কম্পিউটার প্রোগামার ।সে ইসোনিক ব্র্যান্ডের 55 মডেলের মাদারবোর্ড কেনার টাকা পরিশোধ করা হলে প্রতারণা করে সে স্থলে সেটা 61 মডেলের মাদারবোর্ড প্যাকেট করে দেন। এতে ৪৩০০ টাকার মাদারবোর্ড এর স্থলে ২৯০০ টাকার মাদারবোর্ড দিয়ে দেওয়া হয়। ।
এ বিষয়ে মোস্তফা কামাল জানায়- প্রতারণা বিষয়ে বলতে গেলে আমাকে বলা হয় যে প্যাকেট ভিন্ন, ভেতরে 55 মাদারবোর্ড ই আছে, কিন্তু আমি প্যাকেট খুলে দেখি ভেতরে 61 মডেলেরই মাদারবোর্ড। এটা বলতেই আমার সাথে যাচ্ছেতাই ব্যবহার করে আমাকে দোকান থেকে বের করে দেয়। সে আরও জানায়-এরা এভাবেই আশেপাশের লোকজনকে ঠকাচ্ছে। একটি পন্যেই প্রতারনা করে আমার কাছ থেকে ন্যয্য মুল্যের চেয়ে ১৪০০ টাকা বেশী নিয়েছে কোন কারন ছাড়াই।
এছাড়াও মির আরাফাত নামের অপর এক ব্যক্তি বলেন টাঙ্গাইলের এ ওয়ান কম্পিউটারে প্রতারণার শিকার আমিও হয়েছি। আমি আমার মাদার বোর্ড ঠিক করতে এ ওয়ান কম্পিউটারে যাই। ওরা কোন কিছু না করেই শুধু মাত্র মাদার বোর্ড একটু চেক করেই ১০০০ টাকা সার্ভিস চার্জ দাবী করে। পরে আমি দিতে আপত্তি করলে আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার কাছ থেকে টাকা আদায় করে।
